চিকিৎসার জন্য আর্থিক উপহার
১৭ সেপ্টেম্বর, ২০২৬

বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। আমাদের এলাকার একজন প্রতিবেশি বর্তমানে অত্যন্ত আর্থিক সংকটে দিনযাপন করছেন। অসুস্থতার কারণে এই কঠিন পরিস্থিতিতে তার পক্ষে প্রয়োজনীয় খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা প্রবাসী কল্যাণ সংগঠন কাউকে আর্থিক সহায়তা করি না, বরং সেটা উপহার হিসেবে দিয়ে থাকি, শুধুমাত্র আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে। ইতিমধ্যেই আমরা ঈদ-উল ফিতর উপলক্ষে ৩০ টি পরিবার কে ঈদ উপহার সামগ্রী প্রদান ও ঈদগাহ মাঠ সংস্থার করেছি। তাই কাউকে সামাজিকভাবে ছোট করে আমরা কোন উপহার দিতে চাই না, রাতের আঁধারে আমরা সেটা গোপনে দিয়ে আসবো।
এমতাবস্থায়, আমরা সংগঠনের সদস্যবৃন্দের পক্ষ থেকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদের এলাকার একজন প্রতিবেশির জন্য প্রয়োজনীয় আর্থিক উপহার প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আপনাদের সদয় সহযোগিতা একজন অসহায় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন।