বড়চর, রায়পুরা,নরসিংদী।
বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন।

বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন

একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন।

আমাদের সম্পর্কে জানুন
২৫+ সদস্য
২+ সেবা

আমাদের সম্পর্কে

💥 একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক সংগঠন। মানবতার সেবায় এগিয়ে আসা, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। 🤝 ঐক্যবদ্ধভাবে, স্বচ্ছতা, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে একটি মানবিক, সুন্দর ও সহমর্মী সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। 💥আমাদের ক্ষুদ্র কার্যক্রমঃ💥 💥 ঈদুল ফিতর উপলক্ষে ৩০টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান। 💥 প্রতি ঈদে ঈদগাহ মাঠের সংস্কার ও সাজসজ্জার কার্যক্রম পরিচালনা। 💥 অসুস্থ ও অসচ্ছল প্রতিবেশীদের চিকিৎসার জন্য গোপনে আর্থিক উপহার প্রদানঃ ✅ একজন বয়স্ক ব্যক্তির চিকিৎসার জন্য ১০,০০০ টাকা আর্থিক উপহার প্রদান। ✅ একজন শিশুর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ১৫,০০০ টাকা আর্থিক উপহার প্রদান। ✅ একজন হৃদরোগীর চিকিৎসার জন্য ১০,০০০ টাকা আর্থিক উপহার প্রদান। 💥 ১ জন বিদেশফেরত প্রবাসীকে ২০,০০০ টাকার প্রবাসী সুরক্ষা বীমা প্রদান।

  • ২০২৬ সাল থেকে সদস্যদের সেবায়
  • নরসিংদী জেলায় কার্যক্রম
  • সদস্যদের নির্বাচিত পরিচালনা পর্ষদ
২৫+ সদস্য
২+ সেবা

নোটিশ বোর্ড

১৯সেপ্টেম্বর

বিশেষ সাধারণ সভা

🇧🇩 বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন বড়চর, রায়পুরা, নরসিংদী। 🎗️ স্বারক নং: BUPKS/আইন/প্রশাঃ/২০২৬/০৭ 💥 বিশেষ সভার নোটিশ 💥 সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন-এর সাংগঠনিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। 📅 সভার সময়সূচি 🔰 তারিখ: ১৯/০৯/২০২৬ ইং 🔰 দিন: শনিবার 🔰 সময়: সন্ধ্যা ৮:০০টা (বাংলাদেশ সময়) 🔰 স্থান: WhatsApp Group ও Google Meet ⭕ আলোচ্য বিষয় ১। মাসিক চাঁদা। ২। দুইজন প্রতিবেশীর চিকিৎসার জন্য আর্থিক উপহার প্রদান। উক্ত সভায় সকল সম্মানিত সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। (কাজী কামরুল ইসলাম সজল) সাধারণ সম্পাদক বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন

১৭সেপ্টেম্বর

সদস্য হওয়ার শর্তাবলি

সিদ্ধান্ত নং–১: মেয়াদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের বর্তমান কার্যক্রম, চুক্তি ও সাংগঠনিক কার্যক্রমের মেয়াদ ৫ (পাঁচ) বছর নির্ধারণ করা হলো। উক্ত মেয়াদ ০১ জুন ২০২৬ ইং তারিখ হতে কার্যকর হয়ে পরবর্তী ৫ (পাঁচ) বছর পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া, উক্ত ৫ (পাঁচ) বছরের মেয়াদকালের মধ্যে কোনো সদস্য স্বেচ্ছায় সদস্যপদ প্রত্যাহার করে তার জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন না। কোনো সদস্য নির্ধারিত চাঁদা বা অন্যান্য অর্থ প্রদান করতে অপারগ হলে, তিনি তার জমাকৃত মূলধন ফেরত পাওয়ার জন্য মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য থাকবেন। মেয়াদ পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট সদস্য শুধুমাত্র তার জমাকৃত মূল অর্থ/মূলধন ফেরত পাওয়ার অধিকারী হবেন। তিনি সংগঠনের কোনো প্রকার লাভ, মুনাফা, অতিরিক্ত সুবিধা বা সংগঠনের সম্পদের অংশীদার হিসেবে বিবেচিত হবেন না। সিদ্ধান্ত নং–২: মূলধন গ্রহণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের আওতাধীন চেক জমার বিপরীতে যে কোনো ব্যক্তি/সদস্যের নিকট থেকে মুদারাবা ভিত্তিতে বিনিয়োগ করা যাবে। তবে অর্থ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিনিয়োগকারী/সদস্যের নিকট হতে ১০০ (একশত) টাকার ১টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করতে হবে। উক্ত অঙ্গীকারনামায় অর্থ গ্রহণের পরিমাণ, অর্থ গ্রহণের উদ্দেশ্য, পরিশোধের সময়সীমা ও প্রযোজ্য অন্যান্য শর্তাবলি সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। সিদ্ধান্ত নং–৩: সম্পত্তি ক্রয় ও চাঁদা নির্ধারণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় যে কোনো সময় জমি, ভবন বা অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে। উক্ত সম্পত্তি ক্রয় ও সংগঠনের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে সংগঠনের সদস্যদের জন্য চাঁদার পরিমাণ নির্ধারণ করা হবে। নির্ধারিত চাঁদা সকল সংশ্লিষ্ট সদস্যকে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে পরিশোধ করতে হবে।

১৩সেপ্টেম্বর

মাসিক সাধারণ সভা:-

🇧🇩 বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন বড়চর, রায়পুরা, নরসিংদী। 🎗️ স্বারক নং: BUPKS/আইন/প্রশাঃ/২০২৬/০৬ 💥 মাসিক সাধারণ সভার নোটিশ 💥 সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন-এর সাংগঠনিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি মাসিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। 📅 সভার সময়সূচি 🔰 তারিখ: ১৩/০৯/২০২৬ ইং 🔰 দিন: রবিবার 🔰 সময়: সন্ধ্যা ৭:০০টা (বাংলাদেশ সময়) 🔰 স্থান: WhatsApp Group ⭕ আলোচ্য বিষয় ১। মাসিক চাঁদা ও লভ্যাংশের হিসাব। ২। বিনিয়োগ সংক্রান্ত আলোচনা। ৩। বকেয়া টাকা পরিশোধ। 💢 বিশেষ অনুরোধ উক্ত সভায় সকল সম্মানিত সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। (কাজী কামরুল ইসলাম সজল) সাধারণ সম্পাদক বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন

২২আগস্ট

মাসিক সাধারণ সভার নোটিশ

💥 মাসিক সাধারণ সভার নোটিশ 💥 🇧🇩 বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন-এর সাংগঠনিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি মাসিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। 📅 সভার সময়সূচি 🔰 তারিখ: ২২/০৮/২০২৬ ইং 🔰 দিন: শনিবার 🔰 সময়: সন্ধ্যা ৭:০০টা (বাংলাদেশ সময়) 🔰 স্থান: WhatsApp Group ⭕ আলোচ্য বিষয় ১। সংগঠনের ১ জন নতুন সদস্য ভর্তি এবং চাঁদা সংক্রান্ত বিষয় পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ। 💢 বিশেষ অনুরোধ: উক্ত সভায় সকল সম্মানিত সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রধান উপদেষ্টা ও সভাপতির আদেশক্রমে (কাজী কামরুল ইসলাম সজল) সাধারণ সম্পাদক বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন

সর্বশেষ খবর

একজন বিদেশ ফেরত প্রবাসীর সদস্যপদ ও বীমা

একজন বিদেশ ফেরত প্রবাসীর সদস্যপদ ও বীমা

📆তারিখ: ১৭ জুলাই ২০২৬ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সংগঠনের সম্মানিত সদস্য একজন বিদেশ ফেরত প্রবাসী বৈধ প্রক্রিয়ায় দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তিনি দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশে প্রত্যাবর্তনের পর তাঁর পক্ষে প্রবাসী সদস্য হিসেবে নিয়মিত চাঁদা ও আর্থিক অবদান প্রদান করে সদস্যপদ বজায় রাখা সম্ভব হবে না। এ কারণে সংগঠনের গঠনতন্ত্র এবং পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাঁর জমাকৃত মূলধন (বিনিয়োগ) বিধি মোতাবেক সম্পূর্ণ ফেরত (রিটার্ন) দেওয়ার অনুমোদন প্রদান করা হয়েছে। এবং প্রবাসী সুরক্ষা বীমার ২০ হাজার টাকা এক কালীন তাকে প্রদান করা হবে। একই সঙ্গে সংগঠনের মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার নীতির আলোকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সে দেশে ফিরে আসার পর তাঁর জন্য একটি সম্মানজনক ও টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করার সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, সুচিন্তিত পরামর্শ এবং দোয়ার মাধ্যমে এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক উদ্দেশ্য কবুল করুন, আমাদের প্রচেষ্টায় বরকত দান করুন এবং সংগঠনকে মানবকল্যাণের কাজে আরও সফলতা দান করুন। আমীন। কাজী কামরুল ইসলাম (সজল) সাধারণ সম্পাদক বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন

১৭/০৭/২০২৬ বিস্তারিত
চিকিৎসার জন্য আর্থিক উপহার

চিকিৎসার জন্য আর্থিক উপহার

বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। আমাদের এলাকার একজন প্রতিবেশি বর্তমানে অত্যন্ত আর্থিক সংকটে দিনযাপন করছেন। অসুস্থতার কারণে এই কঠিন পরিস্থিতিতে তার পক্ষে প্রয়োজনীয় খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা প্রবাসী কল্যাণ সংগঠন কাউকে আর্থিক সহায়তা করি না, বরং সেটা উপহার হিসেবে দিয়ে থাকি, শুধুমাত্র আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে। ইতিমধ্যেই আমরা ঈদ-উল ফিতর উপলক্ষে ৩০ টি পরিবার কে ঈদ উপহার সামগ্রী প্রদান ও ঈদগাহ মাঠ সংস্থার করেছি। তাই কাউকে সামাজিকভাবে ছোট করে আমরা কোন উপহার দিতে চাই না, রাতের আঁধারে আমরা সেটা গোপনে দিয়ে আসবো। এমতাবস্থায়, আমরা সংগঠনের সদস্যবৃন্দের পক্ষ থেকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদের এলাকার একজন প্রতিবেশির জন্য প্রয়োজনীয় আর্থিক উপহার প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনাদের সদয় সহযোগিতা একজন অসহায় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন।

২১/০৩/২০২৬ বিস্তারিত

পরিচালনা পর্ষদ

যাঁরা সমিতি পরিচালনা করছেন

আল আমিন প্রধান উপদেষ্টা ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
শাহ আলম ভান্ডারি সভাপতি ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
কাজী কামরুল ইসলাম সজল সাধারণ সম্পাদক ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
শাহিন আলী ক্যাশিয়ার ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
আক্তার হোসেন সদস্য, বিনিয়োগ বোর্ড ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
জাহাঙ্গীর আলম সদস্য, বিনিয়োগ বোর্ড ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
অলি মিয়া সদস্য, বিনিয়োগ বোর্ড ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
ইয়াছিন সদস্য, বিনিয়োগ বোর্ড ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
মোক্তার হোসেন সদস্য, বিনিয়োগ বোর্ড ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
সারোয়ার ইসলাম চিফ এডমিন ও পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
মাসুদ মিয়া পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
মোঃ ছোটন মিয়া পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
কাউছার মাহমুদ পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
বশির মিয়া পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
শামিম ওসমান পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
আব্দুর রহমান পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
সাহাদাত ইসলাম পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
রহমত উল্লাহ পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
সজল মিয়া পরিচালক, বড়চর উত্তরপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন
আপনিও হোন আমাদের সদস্য

মোবাইল যাচাই করে ফরম পূরণ করুন — সময় লাগবে ২ মিনিট। অনুমোদনের পরই সদস্য নম্বর, তার আগে নয়।

যোগাযোগ করুন

যোগাযোগ

বার্তা পাঠান

ফোনে না পেলে এখানে লিখে রাখুন — সমিতি থেকে যোগাযোগ করা হবে।

আবেদনের অবস্থা দেখুন

আবেদন নম্বর আর যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন — দুটোই লাগবে।

আবেদন জমা, অনুমোদন বা বাতিল — প্রতিটি খবর আপনার মোবাইলে SMS-এ যাবে।